তোশাখানা মামলায় ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ডাদেশ | চ্যানেল আই অনলাইন

তোশাখানা মামলায় ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ডাদেশ | চ্যানেল আই অনলাইন

Fresh Add MobileFresh Add Mobile

দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রে চলছে রাজনৈতিক এবং অভ্যন্তরীণ কোন্দল ও সংঘাত। তোশাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফÑ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদ-াদেশ দিয়েছেন পাকিস্তানের আদালত। ইমরান খানকে ১০ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণাও করা হয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির সংঘাতে কমপক্ষে ১২ রোহিঙ্গা নিহত হয়েছেন। বিদ্রোহীরা চীন এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলের সামরিক ঘাঁটি এবং বাণিজ্যিক রুটের নিয়ন্ত্রণ নিয়েছে। কর বৃদ্ধি, বিদ্যুত এবং জ্বালানীর দাম বৃদ্ধি করায় অর্থনৈতিক সংকটের মুখোমুখি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে জড়ো হয়ে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিরোধীরা।

Scroll to Top