তৃতীয় টি-টোয়েন্টি: প্রথম ওভারে সৌম্য ফিরলেও ইতিবাচক নাজমুল

তৃতীয় টি-টোয়েন্টি: প্রথম ওভারে সৌম্য ফিরলেও ইতিবাচক নাজমুল

অফ স্টাম্পের একটু বাইরে থেকে কাভারের ওপর দিয়ে তুলে ইনিংসের প্রথম চারটি মেরেছেন সৌম্য সরকার, টিম সাউদির তৃতীয় বলে। তবে ঠিক পরের বলে ভেতরের দিকে ঢোকা বলে এলবিডব্লিউ হয়েছেন সৌম্য। রিভিউ করেছিলেন। নিশ্চিতভাবেই ব্যাটে লাগেনি তাঁর। বল ট্র্যাকিং দেখিয়েছে (বেশ খানিকটা অপেক্ষার পর), লেগ স্টাম্পে হতো আম্পায়ার্স কল। সৌম্যকে একটু অভাগাই বলতে হবে। সূক্ষ্ণ ব্যবধানে আউট তিনি।

নেমেই দারুণ এক ড্রাইভে চার মেরেছেন নাজমুল। ঘটনাবহুল ওভারশেষে ৯/১।

Scroll to Top