নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাসার জানান, ট্রেনযাত্রী হীরেন্দ্র নাথ বড়ালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। খুব সম্ভবত তাঁর স্ট্রোক হয়েছিল। মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হবে। এরই মধ্যে তাঁর লাশ মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নাজিবুর রহমান জানান, তিতাস ট্রেনের ‘ক’ বগির যাত্রীরা তাঁদের কাছে ওই ব্যক্তির লাশ তুলে দিয়েছেন। তাঁর সঙ্গে থাকা মুঠোফোন নম্বরে ফোন দিয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে এবং মৃত্যুর খবর জানানো হয়েছে। মৃত ব্যক্তির স্বজনেরা ফাঁড়িতে আসার পর আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


