তাহসিফের মৃত্যু: হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা

তাহসিফের মৃত্যু: হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর এক মাসেও এই প্রশ্নের উত্তর মেলেনি। তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় তিনটি সম্ভাবনা সামনে রেখে তদন্ত করছে নৌ পুলিশ। তাহসিফ বাসা থেকে বের হওয়ার পর কোথায় কোথায় গিয়েছিলেন, কারা তাঁর সঙ্গে ছিলেন, নদীর পাড়ে কী ঘটেছিল—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে। চারটি গুরুত্বপূর্ণ স্থানের তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে।

Scroll to Top