ঢাকা, ১৫ মার্চ – সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৯১ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। বিশাল এই রান তাড়া করতে নেমে দুই বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ এবং নাহিদ রানার বোলিং তোপে শুরুতেই তিন উইকেট হারিয়ে প্রবল চাপে পড়েছে সফরকারীরা। জবাব দিতে নেমে দলীয় মাত্র ৬ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান দল। শাহিবজাদা ফারহানকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ডানহাতি পেসার তাসকিন।
পাঁচ বল খেলে মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন এই পাক ওপেনার। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই আরও জোড়া উইকেট হারায় সফরকারী দলটি। আরেক ব্যাটার মাজ সাদাকাতকে আউট করেন তরুণ পেসার নাহিদ রানা। এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিজের দ্বিতীয় শিকার বানান তাসকিন আহমেদ। মাত্র চার রান করে তাসকিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত চার ওভার শেষে তিন উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২৭ রান।
এস এম/ ১৫ মার্চ ২০২৬






