দ্রুত এগিয়ে না এলে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ সুবিধার নয়, ওয়াহর আশঙ্কা এমন, ‘যদি আইসিসি বা কেউ দ্রুত এগিয়ে না আসে, তাহলে টেস্ট ক্রিকেট আর টেস্ট ক্রিকেট থাকল না। কারণ, আপনি সেরা খেলোয়াড়দের বিপক্ষে নিজেকে “টেস্ট” (পরীক্ষা) করছেন না।’
ইনস্টাগ্রামের পোস্টেই ওয়াহ টেস্টে সবার জন্য সমান একটি ম্যাচ ফির কথা বলেছেন। সিডনি মর্নিং হেরাল্ডকে সেটি আরেকটু ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি বুঝি, কেন খেলোয়াড়েরা আসছে না। তারা ঠিকঠাক টাকা পাচ্ছে না। আমি বুঝি না, আইসিসি বা শীর্ষ দেশগুলো—যারা অনেক টাকা কামাচ্ছে, তারা কেন টেস্ট ম্যাচের জন্য একটা ম্যাচ ফি নির্ধারণ করে দেয় না, যেটি দামি। যাতে লোকে টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহিত হয়।’





