তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোটগ্রহণ | চ্যানেল আই অনলাইন

তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোটগ্রহণ | চ্যানেল আই অনলাইন

তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার ১৩ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়েছে ভোট। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট।

তাইওয়ানে ভোটার প্রায় ১ কোটি ৯৫ লাখ। ভোট দিতে ট্রেনে করে গ্রামে গেছেন প্রায় ৭৫ লাখ ৮ হাজার মানুষ। কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা সারি। প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট লাই চিং তে।

BkashBkash

প্রতিদ্বন্দ্বী দুই মূল প্রার্থী হলেন কুয়োমিনতাং-কেএমটি পার্টির হো ইয়ু ইহ এবং তাইওয়ান পিপলস পার্টি-টিপিপি’র কো ওয়েনজে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের কয়েক ঘণ্টার মধ্যে দু’টি চীনা বেলুন শনাক্ত করা হয়েছে। একটি বেলুন দ্বীপের উপর দিয়ে উড়তে দেখা যায়।

১৯৪০ সালে তাইওয়ান স্বাধীনতা অর্জন করলেও, দেশটির দ্বীপসহ আশপাশের অঞ্চলগুলো নিজেদের বলে দাবি করে আসছে চীন। শক্তি প্রয়োগের মাধ্যমে অঞ্চলগুলো দখল করতে চায় বেইজিং।

Scroll to Top