তরুণ সাংবাদিকদের নিয়ে মার্কিন দূতাবাসের ‘টেক ক্যাম্প’

তরুণ সাংবাদিকদের নিয়ে মার্কিন দূতাবাসের ‘টেক ক্যাম্প’

সোমবার এ কর্মশালার উদ্বোধন করা হয়। এ ধরনের আয়োজন প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করে এবং বাস্তববাদী সমাধানের মাধ্যমে বিভিন্ন বাধা মোকাবিলায় ভবিষ্যৎ নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি করে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টেক ক্যাম্পের বিষয়ে মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি কাউন্সেলর স্টিভেন ইবেলি বলেন, ‘প্রতিদিন, আমরা এত বেশি তথ্যের মধ্যে ডুবে থাকি যে, খুব কম বিষয়েই মনোযোগ রাখতে পারি। প্রায়ই আমরা সত্য ও প্রকৃত তথ্যের সঙ্গে মিথ্যা ও অসত্য তথ্য মিশিয়ে ফেলি। বিভ্রান্ত হওয়া সত্যিই খুব সহজ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের নিজেদের জটিল বিষয় ও অসত্য তথ্য শনাক্ত করা শিখতে হবে।’

Scroll to Top