রাশেদ খান মেনন বলেন, ‘আমার নির্বাচনী অভিজ্ঞতায় বলতে পারি, আমি দেখেছি অসংখ্য তরুণ রাজনীতিতে এগিয়ে আসার জন্য আগ্রহী হয়ে উঠেছে। যখন তারা কোনো জায়গা পাচ্ছে না, তখন তারা শাসকগোষ্ঠীর বৃত্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।’
শহীদ আসাদের আত্মদান মহান মুক্তিযুদ্ধের সূচনা করেছিল বলে উল্লেখ করেন রাশেদ খান মেনন। তিনি বলেন, রাজনীতির ক্ষেত্রে কোন জায়গাটি ধরতে হবে এবং কোন জায়গাটি ত্যাগ করতে হবে, তা শহীদ আসাদের জীবনাদর্শ থেকে নিতে হবে। এখনকার দিনে তা প্রয়োজনীয়।




