তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন | চ্যানেল আই অনলাইন

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন | চ্যানেল আই অনলাইন

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়কে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, আমরা কোর্টের রায়ের অপেক্ষায় ছিলাম না। জনগণ ১২ ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে রায় দিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা জনগন থেকে রায় নিয়ে এসেছি। ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছে। এখন এই রায়কে যদি আবার আদালতের দিকে ঠেলে দিয়ে জনগণের অভিপ্রায় বাস্তবায়নে অন্তরায় হয়, তাহলে তা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না।

Scroll to Top