ঢাকা-৩ আসনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর জয় – DesheBideshe

ঢাকা-৩ আসনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর জয় – DesheBideshe

ঢাকা-৩ আসনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর জয় – DesheBideshe

ঢাকা, ০৭ জানুয়ারি – ঢাকা-৩ আসনে বেসরকারিভাবে জয় পেয়েছেন নৌকার প্রার্থী নসরুল হামিদ বিপু। ১২৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৩২ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও ঢাকা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী নসরুল হামিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনির সরকার লাঙ্গল প্রতীকে ২ হাজার ৮৬৮ ভোট পেয়েছেন।

আজ সকালে লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ভোটে জয়ের বিষয়ে আশাবাদ জানান। তার নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও শুভাঢ্যা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। রোববারের ভোটে সারা দেশের ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হচ্ছে ২৯৯ আসনে। ওই আসনটিতে পরে ভোটগ্রহণ হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৭ জানুয়ারি ২০২৪

Scroll to Top