ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন | চ্যানেল আই অনলাইন

ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন | চ্যানেল আই অনলাইন

ঢাকা জেলা যুবলীগের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী ৯০ দিনের জন্য মো. মিজানুর রহমানকে (জি এস মিজান) আহ্বায়ক এবং মাসুদ আহমেদ, হাজী এইচ এম সেলিম, মো. ইরফান উদ্দিনকে যুগ্ম-আহ্বায়ক করে ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের যৌথ সাক্ষরে এ কমিটি গৃহিত হয়।

Bkash

ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিকে আজ শনিবার ১৭ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের অধীনস্ত সকল শাখার সম্মেলন সম্পন্ন করে ঢাকা জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ প্রদান করা হয়েছে।

Scroll to Top