আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য যেকোনো ব্যক্তি বা যানবাহন কেবল পুরোনো হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হলের দক্ষিণ গেট, পলাশী মোড় দিয়ে ঢুকতে পারবে। ওই এলাকায় ঢোকার ক্ষেত্রে অন্য সব ক্রসিং বন্ধ থাকবে।
আজ রাত ৮টা থেকে শাহবাগ, নীলক্ষেত ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, বক্শী বাজার ক্রসিং, পলাশী ক্রসিং এবং চাঁনখারপুল/শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে কোনো যানবাহন ঢুকবে না।




