ঢাকায় আবার চলন্ত ট্রেনে আগুন, প্রাণ গেল চারজনের

ঢাকায় আবার চলন্ত ট্রেনে আগুন, প্রাণ গেল চারজনের

রেলওয়ে সূত্র জানায়, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল থেকে বেলা দেড়টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। এটি রাত ৮টা ৪৫ মিনিটে কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা। তবে পথে ২৫ মিনিট দেরি হয়। ট্রেনটিতে যাত্রী কত ছিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি রেলের কর্মকর্তারা।

গোপীবাগের বাসিন্দা রাসেল হোসেন প্রথম আলোকে বলেন, রেললাইনের কাছেই তাঁর বাসা। রাত নয়টার দিকে হঠাৎ মানুষের চিৎকার শুনে তিনি বাসা থেকে বেরিয়ে দেখেন, ট্রেনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। অনেকে তাড়াহুড়া করে ট্রেন থেকে নামছেন। তিনি বলেন, স্থানীয় অনেকে উদ্ধারকাজে এগিয়ে আসেন। তিনিও উদ্ধারকাজে যোগ দেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রেনের ভেতরে যখন আগুন জ্বলছিল, তখন কেউ কেউ জানালা দিয়ে তাঁদের বের করার জন্য আকুতি জানাচ্ছিলেন। কিন্তু উত্তাপ এত বেশি ছিল যে ট্রেনের কাছে কেউ যেতে পারেননি। পরে ফায়ার সার্ভিস এসে পানি ছিটানো শুরু করে। আগুনে দ্বগ্ধ অথবা নামতে গিয়ে

আহত যাত্রীদের আশপাশের হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

Scroll to Top