ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

চলতি বছর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। আজ সোমবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় ৫ ডেঙ্গুর রোগীর মৃত্যু হয়েছে। এর আগে চলতি বছর এক দিনে সর্বোচ্চ দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল। চলতি বছর এ পর্যন্ত মারা যাওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১৮। এর মধ্যে চলতি জুন মাসে ১৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। শেষ ২৪ ঘণ্টায় ৫ জনের মধ্যে ২ জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে। ১ জন করে মৃত্যু হয়ে ময়মনসিংহ বিভাগে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশন এলাকায়। তাঁদের মধ্যে এক কিশোরীসহ ৩ জন নারী। অপর দুজন পুরুষ।

Scroll to Top