ডালাসে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যা: বিপাকে ফুটবলপ্রেমীরা – DesheBideshe

ডালাসে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যা: বিপাকে ফুটবলপ্রেমীরা – DesheBideshe


ডালাসে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যা: বিপাকে ফুটবলপ্রেমীরা – DesheBideshe

ওয়াশিংটন, ২০ জুন – যুক্তরাষ্ট্রের ডালাসে ভারি বর্ষণের ফলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী সোমবার ডালাসের আর্লিংটন স্টেডিয়ামে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই ডালাস ফোর্ট ওয়ার্থ এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

পরিস্থিতির অবনতি ঘটায় স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে। উদ্ধার কাজে নেমেছে ডালাস ফায়ার রেসকিউ বিভাগের সবকটি ইউনিট। পানিতে আটকে পড়া যানবাহন ও মানুষ উদ্ধারে তারা নিরলস কাজ করে যাচ্ছে।

আবহাওয়া কর্তৃপক্ষ বাসিন্দাদের বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আসার পরামর্শ দিয়েছে। তবে স্বস্তির বিষয় হলো যে স্টেডিয়ামে খেলা হবে সেখানে স্বয়ংক্রিয় ছাদ থাকার ফলে ম্যাচ আয়োজনে কোনো সরাসরি প্রভাব পড়বে না।

তবে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের সম্ভাবনা থাকায় খেলোয়াড় ও দর্শকদের যাতায়াতে সমস্যা হতে পারে। আবহাওয়া পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে স্থানীয় কর্তৃপক্ষ।

এস এম/ ২০ জুন ২০২৬



Scroll to Top