স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপকে সামনে রেখে হয়ে গেলো গ্রুপ পর্বের ড্র। দা টেলিগ্রাফের বরাতে জানা গেছে, এই ড্রয়ে গ্রুপ ডিতে পড়েছে বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। প্রথম রাউন্ডে ৪ গ্রুপে খেলবে দলগুলো। প্রতি গ্রুপে থাকছে পাঁচটি করে দল। প্রতি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে সুপার এইটে। সেখান থেকে সেরা চার দল যাবে সেমিতে।
বাংলাদেশ পড়েছে গ্রুপ ডিতে। সাকিব-শান্তদের লড়তে হবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।
গ্রুপ এ তে পড়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বেই এবার দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। গ্রুপ বিতে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। গ্রুপ সিতে লড়বে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।
আগামী ৪ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে ৩০ জুন।
সারাবাংলা/এফএম


