ঝিনাইদহ-১ উপনির্বাচনের তফসিল বৃহস্পতিবার

ঝিনাইদহ-১ উপনির্বাচনের তফসিল বৃহস্পতিবার

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিল বৃহস্পতিবার (২১ মার্চ) হতে পারে। এদিন বেলা ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ২৯-তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (২০ মার্চ) ইসির উপসচিব মো. শাহ আলম এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন বলে জানা গেছে।

বৈঠকের আলোচ্যসূচিতে এই উপ-নির্বাচন ছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ও নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহারও রাখা হয়েছে।

এই আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই থাইল্যান্ডে চিকিৎসাধীন গত ১৬ মার্চ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি ওইদিনই শূন্য হয়েছে।

এদিকে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল বৃহস্পতিবার ঘোষণা হতে পারে বলে জানিয়েছে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

Scroll to Top