জালিয়াতির অভিযোগে আটক মেয়েকে ছাড়িয়ে নিলেন সংসদ সদস্যের স্ত্রী

জালিয়াতির অভিযোগে আটক মেয়েকে ছাড়িয়ে নিলেন সংসদ সদস্যের স্ত্রী

এ সম্পর্কে জেলা ডিবির পরিদর্শক মোস্তাফিজ হাসান বলেন, আটক ১৯ পরীক্ষার্থীর মধ্যে উম্মে হামিদাকে জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য ১৮ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

তবে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আফসানা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ মোট ২৬ জনকে আটক করা হয়েছিল। এর মধ্যে প্রশ্নসহ ডিভাইস পাওয়ায় ১৯ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানোর জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাউকে ছেড়ে দেওয়া হয়নি।

Scroll to Top