জামালপুরে ৪০ দিনব্যাপী কুটির শিল্প মেলা শুরু

জামালপুরে ৪০ দিনব্যাপী কুটির শিল্প মেলা শুরু

 

জামালপুরে শুরু হয়েছে ৪০ দিনব্যাপী কুটির শিল্প মেলা। শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাতে জামালপুর এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে মেলাটি উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

জামালপুর ক্রীড়া সংস্থার আয়োজনে মেলা উদ্বোধনের আগে মেলা মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের এমপি আবুল কালাম আজাদ।

এছাড়া বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি ও সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনিসহ আরও অনেকেই।

জানা যায়, মেলাটি ঢাকার রহিম কালেকশনের তত্ত্বাবধানে চল্লিশদিন ব্যাপি চলবে।

Scroll to Top