জাফর–নিক্সনে বিভক্ত আওয়ামী লীগ

জাফর–নিক্সনে বিভক্ত আওয়ামী লীগ

নির্বাচন কমিশন সূত্র বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ৮৪৫ জন। এ আসনে ২০১৪ সালে নিক্সন চৌধুরী ৯৮ হাজার ৩০০ ভোট এবং ২০১৮ সালে ১ লাখ ৪৪ হাজার ভোট পেয়ে বিজয়ী হন। ২০১৪ সালে জাফর উল্যাহ ভোট পান ৭২ হাজার ২৪৮টি আর ২০১৮ সালে পান ৯৪ হাজার ২৩৪। এ নিয়ে তৃতীয়বার তাঁরা একে অন্যের মুখোমুখি হচ্ছেন।

স্থানীয় লোকজন বলছেন, প্রধান দুই প্রার্থীর লড়াইয়ে জাফর উল্যাহর মূল শক্তি হবে অপেক্ষাকৃত বয়স্ক ভোটার। অন্যদিকে নিক্সন চৌধুরীর শক্তি তরুণদের ভোট।

সদরপুর উপজেলা বাজারে কথা হয় বিএনপির একজন নেতার সঙ্গে। দলটি ভোট বর্জন করে আন্দোলনে রয়েছে। পত্রিকায় নাম প্রকাশ করলে ব্যবসার ক্ষতি হবে। তাই নাম প্রকাশ না করার শর্তে বিএনপির ওই নেতা প্রথম আলোকে বলেন, ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাবেন না তিনি। নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, বয়স্করা এবার নৌকার পক্ষে কাজ করছেন। তবে তরুণদের ভোট ঈগলের পক্ষে।

Scroll to Top