জাপানে ভূমিকম্পের ৫ দিন পর ৯০ বছর বয়সী নারী জীবিত উদ্ধার

জাপানে ভূমিকম্পের ৫ দিন পর ৯০ বছর বয়সী নারী জীবিত উদ্ধার

সাধারণত ধ্বংসস্তূপে চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের জন্য ৭২ ঘণ্টা বা তিন দিন পর্যন্ত সময়কে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এরপর জীবিত উদ্ধারের আশা ক্রমেই ফুরিয়ে আসে। তবে গতকাল শনিবার রাতে সুজু এলাকা থেকে ওই নবতিপর নারীকে উদ্ধার করা হয়েছে ভূমিকম্পের পাঁচ দিনের বেশি সময় পর।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ওই বৃদ্ধাকে উদ্ধারের সময় হেলমেট পরা উদ্ধারকর্মীরা জায়গাটিকে নীল রঙের প্লাস্টিকে ঢেকে রেখেছিলেন। ভিডিওতে উদ্ধার হওয়া বৃদ্ধাকে দেখা যাচ্ছিল না। তাঁর শারীরিক অবস্থা কেমন, তা–ও নিশ্চিত হওয়া যায়নি।

Scroll to Top