‘জাতীয় বেইমান’ প্রসঙ্গে যা বললেন শমসের ও তৈমুর

‘জাতীয় বেইমান’ প্রসঙ্গে যা বললেন শমসের ও তৈমুর

‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া দলটির প্রার্থীদের কারও কারও অভিযোগ, দলের দুই শীর্ষ নেতা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন না। দলের তহবিল তছরুপ করেছেন। প্রার্থীরা আরও কিছু অভিযোগ করেন।

 তৃণমূল বিএনপির সব প্রার্থীর সঙ্গে ‘মতবিনিময় ও আলোচনা সভা’ শীর্ষক এই অনুষ্ঠানে বিভিন্ন আসনে দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। তাঁরা দাবি করেছেন, দলের ১৩০ জন প্রার্থী এখন তাঁদের সঙ্গে আছেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৫ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী খন্দকার এমদাদুল হক ওরফে সেলিম।

 বিষয়টি নিয়ে আজ শনিবার দুপুরে মুঠোফোনে শমসের মুবিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সভাটি কয়েকজন ব্যক্তি করেছেন, তৃণমূল বিএনপির কোনো কর্মসূচি ছিল না। তাঁরা তৃণমূল বিএনপির ব্যানার টানিয়েছেন অবৈধভাবে। মহাসচিব কিংবা আমার অনুমতি ছাড়াই তাঁরা ব্যানার টানিয়েছেন।’

 আয়োজকেরা তো তৃণমূল বিএনপির প্রার্থী—এ বিষয়ে শমসের মুবিন চৌধুরী বলেন, ‘তাঁরা তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে আছেন, মনোনয়নপত্র যখন তাঁরা নেন, তখন বড় বড় কথা বলে নিয়েছেন। এখন পারছেন না, তাই এমন করে তাঁরা বলছেন। নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে তাঁরা আমাদের নিয়ে বিরূপ মন্তব্য করছেন।’

Scroll to Top