জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিককে অব্যাহতি দিয়ে গঠন করা রওশনপন্থিদের নুতন কমিটিকে আমলে নিতে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে দলটির একাংশ। তবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দলের চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতির ঘোষণা দিয়ে রওশন এরশাদ যে বিভ্রান্তি ছড়িয়েছিলেন, জিএম কাদেরকে সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দেওয়ার পর তার অবসান হয়েছে। জাতীয় পার্টির রওশন অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, দোসরা মার্চ রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির কাউন্সিল হতে পারে।
জাতীয় পার্টির রওশন পন্থিদের কমিটিকে আমলে নিতে সিইসিকে চিঠি | চ্যানেল আই অনলাইন

Related Posts

কেইন ঝড়ে শেষ ষোলোর টিকিট কাটল ইংল্যান্ড
July 2, 2026

এমবাপ্পের রেকর্ডের রাতে শেষ ১৬তে ফ্রান্স
July 1, 2026


হলান্ড বলছেন ব্রাজিলের বিপক্ষে জয়ের ‘সম্ভবনা ক্ষীণ’
July 1, 2026
