জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা: প্রধানমন্ত্রী – DesheBideshe

জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা: প্রধানমন্ত্রী – DesheBideshe


জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা: প্রধানমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ২৯ জুন – দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান। সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা এবং জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, রাজশাহী ও রংপুর বিভাগের মানুষের তিস্তা নদী নিয়ে যে উদ্বেগ রয়েছে, বর্তমান সরকার তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এর স্থায়ী সমাধানে বদ্ধপরিকর।

উত্তরাঞ্চলের পানির অধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার সব সময় কৃষি ও কৃষিবান্ধব নীতি অনুসরণ করে এবং মানুষের পানির অধিকার নিশ্চিত করতে কাজ করে।

তিনি জানান, বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে সারা বছর নিরবচ্ছিন্ন পানির সরবরাহ নিশ্চিতে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাও যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।

এস এম/ ২৯ জুন ২০২৬



Scroll to Top