জাতিসংঘের মার্কিন–ব্রিটিশ কর্মীদের ইয়েমেন ছাড়তে বলল হুতি

জাতিসংঘের মার্কিন–ব্রিটিশ কর্মীদের ইয়েমেন ছাড়তে বলল হুতি

ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার যেসব কর্মীদের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে, তাঁদের ইয়েমেন ছাড়তে বলেছে হুতি বিদ্রোহীরা। এ জন্য হুতিদের পক্ষ থেকে জাতিসংঘের মার্কিন–ব্রিটিশ কর্মীদের এক মাসের সময় দেওয়া হয়েছে। 

হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার কর্তৃপক্ষ ইয়েমেনে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে একটি চিঠি দিয়েছে। গত ২০ জানুয়ারি পাঠানো ওই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। চিঠিতে হুতি বিদ্রোহীরা জানিয়েছে, এক মাসের মধ্যে ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার মার্কিন–ব্রিটিশ কর্মীদের চলে যেতে হবে।

Scroll to Top