
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সরকারি সফরে গিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
সফর উপলক্ষে এক বার্তায় তিনি তার দায়িত্বপ্রাপ্ত মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী), কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের স্বার্থ, মর্যাদা ও জনগণের প্রত্যাশার কথা তুলে ধরার সুযোগ তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানের। সফরটি যেন সফল ও দেশের জন্য কল্যাণকর হয়, সেজন্য তিনি সংশ্লিষ্ট এলাকার জনগণের দোয়া প্রত্যাশা করেন।
বাংলাদেশের প্রতিনিধিদলে আরও রয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এ হোসাইন।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, “আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে কাজ করে যাব। সবার আগে বাংলাদেশ।”
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
