জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জবাব কী হবে, তা ঠিক করেছেন বাইডেন

জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জবাব কী হবে, তা ঠিক করেছেন বাইডেন

জর্ডানে মার্কিন বাহিনীর ওপর হামলার জবাব কী হবে, তা নির্ধারণে গতকাল হোয়াইট হাউসে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন বাইডেন। এরপর এয়ারফোর্স-ওয়ান উড়োজাহাজে ফ্লোরিডার উদ্দেশে রওনা করেন তিনি।

কীভাবে হামলার জবাব দেওয়া হবে সে সিদ্ধান্ত নিয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘হ্যাঁ’। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।

এ ঘটনায় ইরান দায়ী কি না, জানতে চাওয়া হলে বাইডেন বলেন, ‘যারা হামলা চালিয়েছে তাদের তারা (ইরান) অস্ত্র সরবরাহ করছে। সে জায়গা থেকে আমি তাদের দায়ী করব।’

বাইডেন আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে বড় আকারে যুদ্ধ বাধানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি সে রকম কিছু চাইছি না।’

Scroll to Top