আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ। এবারের ভোটের লড়াইয়ে মূল নজর থাকছে স্বতন্ত্র প্রার্থীদের ঘিরে। সংসদ নির্বাচনে এবারই প্রথম দেশজুড়ে অনেক আসনে জয়ের সম্ভাবনা জাগিয়ে ভোটে লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা। সংসদ নির্বাচনের অন্তত এক-তৃতীয়াংশ আসনে তারা আওয়ামী লীগের প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে ফেলেছেন।
জয়ের সম্ভাবনা জাগিয়ে ভোটে লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা | চ্যানেল আই অনলাইন


