রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, ইউনিয়নের খাঁপাড়া মোড় ও শৃগালদীঘি গ্রামে নৌকার দুটি নির্বাচনী ক্যাম্প ছিল। গতকাল রাত পৌনে ১০টার দিকে ওই দুটি ক্যাম্প পুড়িয়ে দিয়েছে। থানা–পুলিশকে ঘটনাটি জানানো হয়। পুলিশ রাতেই ঘটনাস্থল দুটি পরির্দশন করেছে। পুলিশ খাঁপাড়া নির্বাচনী ক্যাম্প থেকে একটি ম্যানিব্যাগ পেয়েছে। সেই ম্যানিব্যাগে একজনের ছবি রয়েছে। আগুনে দুটি নির্বাচনী ক্যাম্পের পোস্টার, কাপড়সহ বিভিন্ন জিনিস পুড়েছে বলে তিনি জানিয়েছেন।
আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, ‘কে বা কারা করেছে, সেটি সবাই আন্দাজ করতে পারেন। আমরা খতিয়ে দেখছি। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা করা হবে।’





