পুলিশ প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, মইজপুর গ্রামের বাসিন্দা তালুকদার মকবুল হোসেনের কাছে পাওনা টাকা চান একই গ্রামের মাসুক আলী। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তালুকদার মকবুল হোসেনের পাঞ্জাবি ছিঁড়ে যায়।
মাসুক আলী পাটলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে তালুকদার মকবুল বলেন, ‘মইজপুর গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির নেতা মাসুক আলীর নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। আমি কেন নির্বাচনে অংশগ্রহণ করছি এবং বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না বলে আমার ওপর হামলা চালানো হয়। মাসুক আলী আমার কাছে কোনো টাকা পান না। বিষয়টি পুলিশকে জানিয়েছি।’



