২০১০ সালে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা—এ আটটি জেলা নিয়ে রংপুর বিভাগ প্রতিষ্ঠিত হয়। এর আগে এসব জেলা রাজশাহী বিভাগের আওতায় ছিল।
আগে দেশের সবচেয়ে গরিব ১০টি জেলার ৫টিই রংপুর বিভাগে ছিল। অর্থাৎ রংপুরের ৮টি জেলার মধ্যে ৫টিই ছিল দেশের সবচেয়ে গরিব জেলা। ২০১৬ সালের হিসাবে, দেশের সবচেয়ে গরিব জেলা ছিল কুড়িগ্রাম। সেখানে প্রতি ১০০ জনের ৭১ জনই দারিদ্র্যসীমার নিচে বাস করত। সবচেয়ে গরিব ১০টি জেলার মধ্যে রংপুর বিভাগের বাকি জেলাগুলো ছিল রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও লালমনিরহাট।
বিবিএসের পরিসংখ্যান বলছে, এখন অবস্থার পরিবর্তন হয়েছে, তবে কোন জেলায় দারিদ্র্যের হার এখন কত—সেই তথ্য জানানো হয়নি বিবিএসের খানা আয় ও ব্যয় জরিপে। আগামী বছর তা প্রকাশ করবে বিবিএস।





