চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার রোমাঞ্চকর জয় – DesheBideshe

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার রোমাঞ্চকর জয় – DesheBideshe


চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার রোমাঞ্চকর জয় – DesheBideshe

মেক্সিকো সিটি, ১২ জুন – এশিয়ার ফুটবলের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া শুক্রবার সকালে একটি রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় কোরীয়রা। তবে ম্যাচের শুরুর দিকে বেশ কিছু সুযোগ হাতছাড়া করেন দলের তারকা ফুটবলার সন হিউং-মিন।

শেষ পর্যন্ত গোলরক্ষক কিম সিউং-গিউর অসাধারণ নৈপুণ্যে ২-১ গোলের ব্যবধানে জয় পায় দক্ষিণ কোরিয়া। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচির গোলে পিছিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া।

এই গোল হজম করার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে এশীয় পরাশক্তিরা। মাত্র ৮ মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরান হোয়াং ইন-বম। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৬৭ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ফাঁক গলে ভেতরে ঢুকে দারুণ এক চিপ শটে গোল করেন তিনি।

ম্যাচের ৮০ মিনিটে ও ইয়ন গুই দক্ষিণ কোরিয়ার পক্ষে দ্বিতীয় গোলটি করেন। এই গোলের মাধ্যমেই দলের জয় নিশ্চিত হয়। ম্যাচের শেষ দিকে চেকিয়ার আক্রমণগুলো নস্যাৎ করে দেন কোরীয় গোলরক্ষক কিম সিউং-গিউ। তার দুর্দান্ত দুটি সেভ দক্ষিণ কোরিয়ার পূর্ণ তিন পয়েন্ট প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এস এম/ ১২ জুন ২০২৬



Scroll to Top