চুনারুঘাটে কাভার্ডভ্যানের সাথে টমটমের সংঘর্ষে নিহত ৩ 

চুনারুঘাটে কাভার্ডভ্যানের সাথে টমটমের সংঘর্ষে নিহত ৩ 

জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্তের জেরেমজিয়া খাতুন (৬০) নামে এক সৎ মা-কে হত্যার অভিযোগ উঠেছে ছেলেদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া টুংরাপাড়া গ্রামে।

নিহত মজিয়া খাতুন একই গ্রামের মৃত ময়দান আলীর দ্বিতীয় স্ত্রী। তবে তার সৎ ছেলেদের দাবি- তাদের মায়ের স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। এটা একটা ষড়যন্ত্রমূলকভাবে তাদের সৎ ভাইয়েরা ফাঁসানোর চেষ্টা করছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা (৩০) নামে এক যুবকের আটক করেছে পুলিশ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানায়, নিহত মজিয়ার জমিতে ঘর তুলেন সৎ ছেলে আলাল ও দুলাল। আজ সকালে সেখানে যায় মজিয়া খাতুন। এসময় ঘর তোলার প্রতিবাদ করলে আলাল, দুলাল ও তাদের লোকজনের সাথে মজিয়া খাতুনের ধস্তাধস্তি হয়। এর এক পর্যায়ে মজিয়া খাতুনকে ধাক্কা দিলে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সেগুতি সারমিন সারা বলেন, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা নিহতের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাইনি ৷ তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে নিহতের সৎ ছেলের পরিবারের দাবি, তাদের মায়ের স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। এটা একটা ষড়যন্ত্রমূলকভাবে তাদের সৎ ভাইয়েরা ফাঁসানোর চেষ্টা করছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বার্তা২৪.কম-কে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

Scroll to Top