চিরনিদ্রায় শায়িত কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ | চ্যানেল আই অনলাইন

চিরনিদ্রায় শায়িত কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ | চ্যানেল আই অনলাইন

কুয়েতের প্রয়াত আমির শেখ নওয়াফ আল-আহমাদের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে কুয়েত সিটির বিলাল বিন রাবাহ মসজিদে তার জানাজা সম্পন্ন হয়।

আরব নিউজ জানিয়েছে, গতকাল (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় রোববার কুয়েতের রাজধানী কুয়েত সিটির সুলাইবিখাত কবরস্থানে তার আত্মীয়দের পাশে সদ্য প্রয়াত কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহর মরদেহ দাফন করা হয়। বিলাল বিন রাবাহ মসজিদে তার জানাজায় আল-সাবাহ পরিবারের সদস্যরা এবং কুয়েতের পার্লামেন্টের স্পিকার উপস্থিত ছিলেন।

BkashBkash

গত শনিবার ৮৬ বছর বয়সে কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ মারা যান। শেখ মিশাল এবং রাজপরিবার ব্যক্তিগতভাবে আগামী সোম ও মঙ্গলবার বায়ান প্যালেসে আল-সাবাহ পরিবারের পক্ষ থেকে মানুষের সমবেদনা গ্রহণ করবেন।

শেখ নওয়াফ তার ছয় দশকের কর্মজীবনে বেশ কয়েকটি পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি প্রতিরক্ষা, অভ্যন্তরীণ, শ্রম এবং ন্যাশনাল গার্ডের উপপ্রধানসহ বেশ কিছু পদে দায়িত্ব পালন করেছেন।

Scroll to Top