চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার(১৬ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ-কচুয়া মহাসড়কের কাঁঠালীর বাদমতলি বাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। পরে সড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ এসে সড়কের যান চলাচল স্বাভাবিক করে দেয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা কচুয়াগামী বালুবাহী ট্রাক ও কচুয়া থেকে ছেড়ে আসা হাজীগঞ্জগামী মাইক্রো গাড়িটি কাঁঠালী বাদামতলী বাজারে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ সময় গাড়িতে থাকা অজ্ঞাত সাত আরোহীরদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় পতিত মাইক্রোবাস ও বালুবাহী ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।



