প্রয়াত অভিনেত্রীর বন্ধু অঙ্গদ দেশাই বলেন, ‘আমি, কবিতা, অনুপম, সতীশ আমরা একসঙ্গে এনএসডিতে পড়তাম। ও যেমন ভালো মানুষ ছিল, তেমনই ভালো অভিনেত্রী। এটা শুধুই বন্ধু হারানো নয়, এটা ইন্ডাস্ট্রির ক্ষতি।’ অভিনেত্রী-রাজনীতিবিদ স্মৃতি ইরানি শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘কিছু মানুষের জন্য “উড়ান” শুধুই একটি ধারাবাহিক ছিল। আমার কাছে এটি কঠিন পরিস্থিতি উতরে নিজেকে মুক্ত করার আহ্বান ছিল।’
সাত এবং আটের দশকে একাধিক উল্লেখযোগ্য কাজ করেন তিনি। ব্যক্তিজীবনেও তাঁর যাপন ছিল অনুপ্রেরণাদায়ক।




