ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালোবেসে বড় হয়েছেন গ্রাহাম কখলান। ইউনাইটেড হেরে গেলে ৫০ ছুঁই ছুঁই বয়সে এসেও তাঁর খুব মন খারাপ হয়, কখনো কখনো কান্না আসে।
তবে আজ ইউনাইটেড হারলে কখলান নিশ্চয় মন খারাপ করতেন না; বরং খুশিই হতেন। কারণ, কখলানের ক্লাব নিউপোর্ট কাউন্টির বিপক্ষেই যে আজ এফএ কাপে খেলতে নেমেছিল ইউনাইটেড। আইরিশ এ কোচের দল রেড ডেভিলদের চমকে দেওয়ার আভাসও দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি।




