চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২ মার্চ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২ মার্চ

গত বছর চারটি ইউনিট ও দুটি উপইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করেছিলেন। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি আর কোটার অধীন ৭৩৭টি।

ভর্তির আবেদনের জন্য ইউনিট ও উপইউনিটপ্রতি একজন শিক্ষার্থীকে গুনতে হয়েছে মোট ৯৫০ টাকা, যা এর আগের বছর ছিল ৮৫০ টাকা।

ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১০০ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়েছিল। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ছিল ৪০।

Scroll to Top