চট্টগ্রামে যে কারণে বেড়েছে চালের দাম

চট্টগ্রামে যে কারণে বেড়েছে চালের দাম

চাক্তাই এলাকার চালকল মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ধান ভেদে প্রতি ১০০ কেজিতে ৬৪ থেকে ৬৮ কেজি চাল পাওয়া যায়। এর মধ্যে মোটা চালের ক্ষেত্রে খরচ পড়ে প্রতি কেজি অন্তত ৪৬ টাকা ও চিকন চালের ক্ষেত্রে অন্তত ৫৬ টাকা। এর সঙ্গে পরিবহন ও অন্যান্য খরচ যোগ হয়।

চট্টগ্রাম রাইস মিল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, চালের ক্ষেত্রে প্রধান কাঁচামাল ধান। ধানের দাম বাড়লে চালের দামে প্রভাব পড়ে। এ ছাড়া বর্তমানে ধান থেকে চাল উৎপাদনের খরচও বেড়েছে।

এদিকে বাজার তদারকিতে গত সোমবার চট্টগ্রামের বাজারে অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসন। সে সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বাজারে চালের দাম বৃদ্ধির জন্য অভিযোগ উঠেছে চালকল মালিক ও ব্যবসায়ীদের দিকে। তাঁরা বাজারে ধীরে ধীরে চাল ছাড়ছেন। চাহিদার চেয়ে জোগান কম হওয়ায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, এতে বাড়ছে চালের দাম।

Scroll to Top