বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় কুমার সিনহা। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জাহিদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ জানিয়েছেন, এই মামলায় গ্রেপ্তার আরেক আসামি শাওনের কাছ থেকে মিঠুন নিয়েছিলেন। তাঁর কাছ থেকে অস্ত্রটি নেন জাহিদ। তাঁকে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।




