চট্টগ্রামে ওসিকে ‘দেখে নেওয়ার’ হুমকি নৌকার প্রার্থী মোস্তাফিজুরের, থানায় জিডি

চট্টগ্রামে ওসিকে ‘দেখে নেওয়ার’ হুমকি নৌকার প্রার্থী মোস্তাফিজুরের, থানায় জিডি

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ সোমবার রাতে প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানে।’

ওসির সঙ্গে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের আচরণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিবেদন দেওয়ার বিষয়ে পুলিশের কেউ কিছু বলতে রাজি হননি।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেনকে সোমবার রাতে ফোন করা হলে তিনিও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

এ বিষয়ে বক্তব্যের জন্য সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের মুঠোফোনে সোমবার রাতে কল করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।

Scroll to Top