ঘোড়ার পিঠ থেকে পড়ে ঘোড়সওয়ার তাসমিনা আহত

ঘোড়ার পিঠ থেকে পড়ে ঘোড়সওয়ার তাসমিনা আহত

তাসমিনাকে নিয়ে ২০১৫ সালের ১৭ জুন ‘এক দুঃখী ঘোড়সওয়ারের গল্প’ শিরোনামে প্রথম আলোর ‘অধুনা’ পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি প্রকাশের পর গাজীপুরের ঘোড়া খামারি উলফত কাদের তাকে ঘোড়া উপহার দেন। পরে প্রথম আলোর পক্ষ থেকেও তাসমিনাকে ঘোড়া কিনে দেওয়া হয়। পাশাপাশি তাকে নিয়ে নির্মাণ করা হয় প্রামাণ্যচিত্র।

প্রামাণ্যচিত্রটি প্রথম আলো ডটকম, প্রথম আলো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন টিভি চ্যানেলে প্রদর্শিত হলে তাসমিনার পরিচিতি ছড়িয়ে পড়ে। তাসমিনার গ্রামের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার শঙ্করপুর গ্রামে। তাসমিনা বর্তমানে ধামইরহাট এম এম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

Scroll to Top