ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট গেল সিলেটে – DesheBideshe

ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট গেল সিলেটে – DesheBideshe

ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট গেল সিলেটে – DesheBideshe

সিলেট, ২০ জানুয়ারি – ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। এ দুটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কাতারের দোহা থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি নামতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টা ৫৫ মিনিটে অবতরণ করে। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি আবার ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

অন্যদিকে সকাল ৯টা ৪৪ মিনিটে চীনের গুয়াংজু থেকে আসা আরেক ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেটে অবতরণ করে। পরে ১০টা ৪০ মিনিটের দিকে সেটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

এর আগে গত বুধবার ঘন কুয়াশায় বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছিল। এছাড়া ৬ জানুয়ারি একটি এবং ২ জানুয়ারি পাঁচটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২০ জানুয়ারি ২০২৪

Scroll to Top