গ্লাভস কারখানায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

গ্লাভস কারখানায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ভারতের মহারাষ্ট্রে গভীর রাতে একটি গ্লাভস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছেন। কারখানার শ্রমিকরা জানান, কারখানাটি বন্ধ ছিল এবং স্থানীয় সময় রাত ২টা ১৫ মিনিটে যখন আগুন লাগে তখন তারা ঘুমাচ্ছিলেন।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

BkashBkash

রোববার ৩১ ডিসেম্বর সকালে ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহন মুংসে জানায়, আমরা রাত ২টা ১৫ মিনিটে আগুন লাগার তথ্য পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে টিমসহ চলে আসি। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আগুন এতো ভয়াবহ ছিল তা নিয়ন্ত্রণে আসে সকালে। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Scroll to Top