গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনের আওয়ামী লীগের প্রার্থী মুহাম্মদ ফারুক খান (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া (ঈগল) একই ভেন্যুতে জনসভা করতে চাওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পাইলট বালক উচ্চবিদ্যালয় মাঠে দুই পক্ষের নির্বাচনী জনসভা করাকে কেন্দ্র করে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আগামী শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
আজ বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে সেখানে চারজনের বেশি মানুষের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


