ব্যক্তিগত অফিস থেকে সরকারি গোপন নথি উদ্ধার বিষয়ক তদন্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অপরাধ খুঁজে পায়নি বিশেষ কাউন্সিল। তবে বলা হয়েছে, বাইডেন ইচ্ছাকৃতভাবে শ্রেণিবদ্ধ নথি (গোপনীয় সরকারি নথি) তার অফিসে রেখেছিলেন এবং প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মার্কিন বিশেষ কাউন্সিলের প্রকাশিত প্রতিবেদনের বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এক বছরেরও বেশি সময় আগে তদন্ত শুরু হয়েছিল।





