গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ প্রত্যাহার চেয়ে আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আপিল বিভাগের এই আদেশের ফলে আলমের প্রার্থিতা বহাল রইল বলে জানিয়েছেন তাঁর আইনজীবী প্রবীর নিয়োগী। তিনি বলেন, আলম যথারীতি তাঁর নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।



