গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন মেহের আফরোজ

গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন মেহের আফরোজ

গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান বেশ পুরোনো রাজনীতিক। ছিলেন সাবেক সংসদ সদস্য, ডাকসুর ভিপি, জিএস। এবারের নির্বাচনে এই স্বতন্ত্র প্রার্থীকে শুরু থেকেই সমর্থন দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

এদিকে গাজীপুর–১ (কালিয়াকৈর এবং গাজীপুর সিটির একাংশ) আসনের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আ ক ম মোজাম্মেল হক (নৌকা)। ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (রাসেল) ট্রাক প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট। চতুর্থবারের মতো আসনটিতে জয় পেলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল। এই আসনেও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের হয়ে জোরালো প্রচারণায় নেমেছিলেন তিনি সাবেক জাহাঙ্গীর আলম।

Scroll to Top