অপর দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকালে বিদ্যালয়ের শিক্ষকেরা গিয়ে দেখেন অফিসকক্ষ পুড়ে গেছে। এ ছাড়া অফিসকক্ষে থাকা প্রয়োজনীয় সব কাগজপত্র ও অল্প কিছু নতুন বইও পুড়ে গেছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিদ্যালয়ের সভাপতি আলতাফ হোসেন বলেন, অফিসকক্ষে অনেক মূল্যবান কাগজপত্র ছিল। কিছু ছাত্র অনুপস্থিত থাকায় তাদের নতুন বইও অফিসকক্ষে রাখা ছিল। সব কটি পুড়ে ছাই হয়ে গেছে।
কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, ঘটনার খবর পেয়ে সকালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




